Skip to main content

The medical student and physician as a patient.

MAIN POST of Dr. Shawon saha : ( taken from platform)
আমার সুন্দর গোছানো জীবন টা এতটা এলো মেলো হয়ে যাবে শেষ ৪ বছরে সেটা কোনদিন ভাবিনি। একটু পর OT তে ঢুকবো। সৃষ্টিকর্তা যেন এইবার ই আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। বার বার OT টেবিলে যেতে যেতে আমি ক্লান্ত। আমার জন্য আমার মা বাবা ভাই এর কষ্ট দেখতে আর ভালো লাগে না। নিজেকে অনেক অসহায় লাগে। বাবা সারাজীবনের সঞ্চয় শেষ করে ফেলেছেন শুধু আমার জন্য। আজ যদি আমার অপারেশন টা সফল না হয় আমার পরিবারের পক্ষে আর সম্ভব হবে না হয়তো। ot তে যাওয়ার আগে আমার এত বছরের সংগ্রামের গল্প টা লিখে গেলাম। আমার জন্য পারলে মন থেকে দোয়া করবেন যেন আজ আমার কষ্ট টার সমাপ্তি হয়।
জানুয়ারি,২০১০: একটা বাইক এক্সিডেন্ট হয়েছিল।বাইক থেকে পড়ে যেয়ে পায়ে একটু আঘাত লেগেছিল।আর কোথাও কোন আঘাত লাগেনি।
ডিসেম্বর,২০১০: সেইবার শীতকাল আসলে আমি নিয়মিত ব্যাডমিন্টন খেলা শুরু করি। তখন থেকে আমার ডান কাঁধে ব্যাথা শুরু হয়। ভাবলাম খেলার জন্য ব্যাথা হয় হয়তো। ব্যাথা হলে একটা ব্যাথার ঔষধ খেয়ে নিতাম। শীত গেলে খেলা বন্ধ করলাম কিন্তু ব্যাথা যায় না। ২০১১ এর শুরুর দিকে কুষ্টিয়াতেই একজন অর্থোপেডিক্স এর ডাক্তার দেখালাম। তিনি cervical spine এর mri করিয়ে দেখলেন c4-c5 disk space একটু কম। বললেন nerve root compression এর জন্য ব্যাথা। কিছু ঔষধ দিলেন আর cervical collar ব্যবহার করতে বললেন ২ সপ্তাহ। কিন্তু ব্যাথা গেল না। সামনে আমার এডমিশন টেস্ট ছিল। তাই ওভাবেই পড়াশোনাতে মন দিলাম। কিন্তু ব্যাথা টা দিন দিন বাড়তে লাগলো। রাজশাহী মেডিকেল এ চান্স পাওয়ার পর ২০১২ সালে সেখানে একজন অর্থোপেডিক্স এর স্যার কে দেখালাম কারন ব্যাথার সাথে সাথে তখন shoulder mobility ও কমতে ছিল।
আগস্ট,২০১২: মেডিকেলের সেই স্যার আবার একটা cervical spine এর mri করিয়ে দেখলেন nerve roots গুলো স্বাভাবিক। shoulder mobility কম ছিল বলে তিনি frozen shoulder ধারনা করলেন আর একটা shoulder joint এর xray করতে দিলেন। সেটাও নরমাল। তিনি তখন বললেন যে এটা musculoskeletal pain।তাই কিছু ঔষধ দিলেন আর ফিজিও থেরাপী নিতে বললেন। দিন যায় তবু ব্যাথা যায় না। তীব্র ব্যাথা নিয়ে দিন পার করতে লাগলাম। দিন রাত ২৪ ঘন্টা ব্যাথা হতো। সহ্য করতে না পারলে ২-১ দিন পর পর একটা ইটোরীকক্সিব ৯০ খেয়ে নিতাম। ২-১ দিন ব্যাথা কম থাকতো তাহলে। তার উপর 1st prof এর পড়ার চাপ। এভাবেই 1st prof একচান্সেই পাশ করে 3rd year এর শেষের দিকে তখন।
জানুয়ারী,২০১৪: আবারো বাইক এক্সিডেন্ট করলাম। কিন্তু এইবার আমি চালাচ্ছিলাম না। পেছন থেকে পড়ে গেছিলাম। head injury with left temporal bone fracture with extradural hematoma ছিল। মৃত্যুর খুব কাছে যেয়েও ফিরে আসলাম। কনজারভেটিভ চিকিৎসা নিয়ে সুস্থ হতে ৪-৫ মাস লাগলো। পড়াশোনায় অনেক গ্যাপ পড়ে গেল। তবু সব কিছু গুছিয়ে নিলাম। কিন্তু সামনে যে আমার ভাগ্যে আরো কতটা কষ্ট অপেক্ষা করতেছিল সেটা তো জানতাম না। ডান কাধের তীব্র ব্যাথাটা তখনো ছিল।
নভেম্বর,২০১৪: শীত আসলেই আমি ব্যাডমিন্টন খেলতাম। সেইবার ও খেলালাম কিছুদিন। একদিন রাতে ১০ পেজ হাতে লিখে নোট করে ঘুমালাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ডান হাতের আঙ্গুল গুলো কোন ভাবেই extend করতে পারতেছি না। আমার মেডিকেলের একজন নিউরোমেডিসিনের স্যার কে দেখালাম । তিনি পরীক্ষা করে দেখলেন wrist normal, কোন sensory involvement নেই। তিনি বললেন এটা সম্ভবত posterior interisseous nerve compression । আমাকে ১০ দিনের ওরাল স্টেরয়েড কোর্স দিলেন সাথে ফিজিওথেরাপী। কিন্তু কোন উন্নতি হলো না। তখন তিনি NINS থেকে একটা NCS করতে বললেন। রিপোর্ট আসলো- radial nerve conduction block at the level of spiral groove.
ডিসেম্বর, ২০১৪: NINS এর সেই NCS রিপোর্ট নিয়ে ঢাকা তে গ্রিন লাইফ হাসপাতালে একজন নামকরা নিউরোসার্জারীর স্যার কে দেখালাম। তিনি আমার বাবার স্যার ছিলেন। তিনি আমার brain and cervical spine এর mri করালেন। সেগুলো নরমাল। তিনি ও ক্লিনিকালি পরীক্ষা করে দেখলেন যে wrist normal এবং কোন sensory involvement নেই। তিনিও ভাবলেন এটা Posterior interosseous nerve entrapment । স্যার কে NINS এর NCS report এর কথা বললে তিনি বললেন NCS report ভুল হতে পারে। কারন wrist and sensation normal । স্যার কে ডান কাধের ব্যাথার কথা বললে তিনি বললেন যে ব্যাথার সাথে এটার সম্পর্ক নেই। তখন কি করবো জানতে চাইলে তিনি বললেন যত তাড়াতাড়ি compression release করা হবে তত ভাল উন্নতি হবে। তিনি NCS টেস্ট রিপিট না করিয়েই ৭ দিন পর অপারেশন করে PIN release করলেন। পরে ৪ মাস ফিজিও থেরাপী নিলাম তবুও কোন উন্নতি নেই।
এপ্রিল,২০১৫: ঢাকায় ইবনে সিনা তে সেলিনা ডেইজি মেডাম কে দিয়ে NCS/EMG করালাম। তিনি রিপোর্ট দিলেন যে আমার রাইট ব্রাকিয়াল প্লেক্সাসের posterior cord এর distal end এ একটা chronic injury ase... তখন মনে হলো তাহলে এটাই কি আমার ব্যাথার আর finger drop এর কারন !! কিছুদিন পর আমার 2nd prof ছিল। সিদ্ধান্ত নিলাম পরীক্ষার পরই ইন্ডিয়া যাব। আমি পরীক্ষা কখোনই drop দিতে চাই নাই। finger drop নিয়েই 2nd prof এর রিটেন দিলাম। কিন্তু ঈশ্বর আমার যে 2Nd prof এর চেয়েও কঠিন পরীক্ষা নিচ্ছিলেন। প্রথম ospe পরীক্ষার দিন সকাল বেলা আমার complete wrist drop হয়ে গেল। আমি ospe দিতে যেয়ে দেখি কিছুই লিখতে পারতেছি না। ৩ টা স্টেশনের সময় চলে গেল। আমি কেদে ফেলছিলাম । তখন মন কে শক্ত করে ঈশ্বরের নাম নিয়ে ডান হাত এর wrist পুরো বাকা (flexion করে) করে লিখা শুরু করলাম। কোন রকমে সবগুলো স্টেশন টাচ করে আসছিলাম। ভেঙে না পড়ে ভাইবা ও দিলাম। সেদিন রুমে ফিরে wrist পুরো flex করে লিখা practise করছিলাম আর সেভাবেই বাকি ৪ টা বিষয়ের ospe পরীক্ষা দিয়েছিলাম। প্রফ শেষ করে ইন্ডিয়া গেলাম।
সেপ্টেম্বর,২০১৫ : আমি চেন্নাই এর এ্যাপোলো হসপিটালের একজন নামকরা নিউরো সার্জনকে দেখালাম। তিনি Brachial plexus এর MRI আর EMG test করতে বললেন । Brachial plexus এর contrast MRI normal আসলো। EMG te আসলো Radial nerve block at , above, below spiral groove.. brachial plexus এ সমস্যা নেই। আমাকে surgeon and neurophysilogist বললো এটা compression neuropathy এর ফিচার না। এটা অনেকটা MND এর মত। এর তেমন কোন চিকিৎসা নেই ফিজিওথেরাপী ছাড়া। তাকে প্রশ্ন করলাম আমার কাধের ব্যাথার কারন কি? তিনি ও বললেন এটা musculoskeletal pain.. হতাশ হয়ে গেলাম মুম্বাই তে। মুম্বাই তে গেছিলাম একজন বড় নিউরো সার্জন এর কাছে
যিনি neurological disease এ stem cell নিয়ে রিসার্চ করেন। তিনি আমাকে দেখে রেফার করলেন মুম্বাই এর নামকরা Hand Surgeon এর কাছে। hand surgeon আমাকে দেখে সব রিপোর্ট দেখে আবারো NCS/EMG করতে দিলেন। কারন আগের সকল EMG রিপোর্ট ই ভিন্ন। এবার রিপোর্ট আসলো Radial nerve block at the level of spiral groove... ( প্রথম বার NINS এ same রিপোর্ট দিয়েছিল) তারা Dr. selina deisy মেডামের রিপোর্ট accept করলো না।(selina মেডামের রিপোর্ট ছিল- Brachial plexus er posterior cord er distal end a injury)
তখন hand surgeon মুম্বাই এর emg রিপোর্ট অনুযায়ী বলল- আরো তিনমাস তিনি আমাকে মেডিসিন আর ফিজিও দিয়ে দেখতে চান। কিন্তু কোন উন্নতি হলো না।
ফেব্রুয়ারী,২০১৬: আবারো মুম্বাই গেলাম। কোন উন্নতি না হওয়ায় Hand surgeon সিদ্ধান্ত নিলেন spiral groove explore করবেন । কিন্তু কোন প্যাথলজী না পাওয়ায় tendon transfer করতে হলো। এছাড়া সেই সময় কোন উপায় ছিল না। কারন radial nerve palsy ততদিনে ১৪ মাস পার হয়ে গেছিল। tendon transfer এর পর আমার হাতের functional improvement ভাল ছিল। ৪ মাস পর follow up এ গেলাম। Hand surgeon আমাকে তার পরিচিত ঢাকার একজন hand surgeon এর নাম বললেন আর বললেন আমি যেন পরবর্তী follow up তার কাছে দেই । কারন বারবার মুম্বাই যাওয়া কষ্টকর।
আগস্ট,২০১৬: মুম্বাই থেকে follow up দিয়ে ফিরে আসার কিছুদিন পর থেকে আমার ডান হাতের ই ulner nerve এর ডিস্ট্রিবিউসন বরাবর tingling r burning sensastion শুরু হলো। আমি আরো ডিপ্রেস হয়ে গেলাম যে ulner nerve এ কেন এমন হচ্ছে!!
সেপ্টেম্বর,২০১৬: আমি মুম্বাই তে আমার hand surgeon কে জানালাম। তিনি যেতে বললেন। কিন্তু সামনে আমার final prof. আমি তাই ঢাকা েযয়ে Dr R R Koiry স্যার কে দেখালাম। তিনি সব দেখে পরীক্ষা করে বললেন আমার brachial plexus এই সমস্যা । কিন্তু তিনি কোন টেস্ট না দিয়ে আমাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিলেন আর বললেন যে ব্যায়াম গুলো করলেই নাকি ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ভাল হলো না। দিন দিন ulner nerve বরাবর tingling and burning বাড়তেই লাগলো। সামনে final prof। তারপরই আবার মুম্বাই তে যাব সিদ্ধান্ত নিলাম।
জানুয়ারী,২০১৭: অনেক কষ্ট হলেও এই হাত দিয়েই ফাইনাল প্রফ দিচ্ছিলাম। এত বছরে কাধের ব্যাথা টাও অনেক বেড়ে গেছিল। কিন্তু কেউ ধরতেই পারলো না কেন এই ব্যাথা!! প্রত্যেক পরীক্ষার দিন সকালে ব্যাথার ঔষধ খেয়ে পরীক্ষা হলে যেতাম । কারন পরীক্ষা চলতে চলতে ব্যাথা উঠলে তো সমস্যা। পরীক্ষার মধ্যে অর্থোপেডিক্স পড়তে পড়তে একদিন মনে হলো-- আমার কাধে এত ব্যাথা তাই আমি নিজে থেকে একটা shoulder joint এর MRI করালাম। MRI করার সময় একজন আমার history ও নিলো। MRI রিপোর্ট নরমাল আসলো। সেখানে sorrounding soft tissue normal.. রিপোর্ট এর নিচে একজন অনেক বড় স্যার এর স্বাক্ষর দেখে ভাবলাম তিনি যখন রিপোর্ট করেছেন তাহলে সঠিক ই হবে। তাই সেই MRI film আর কাওকে দেখায়নি। কারন নিজে নিজে করাইছিলাম। আর এটাই ছিল আমার জীবনের অনেক বড় ভুল।
এপ্রিল,২০১৭: প্রফ শেষ করে চলে গেলাম মুম্বাই তে । আমাকে পরীক্ষা করে hand surgeon একজন নিউরোলজিস্ট এর কাছে রেফার করলেন। তিনি Brachial plexus এর contrast MRI আর NCS/EMG করতে দিলেন। এবার রিপোর্ট আসলো- আমার brachial plexus er posterior r medial cord hypertrophy হয়ে গেছে। EMG তে আসলো multifocal motor and sensosry neuropathy mostly c8-t1 fibre affected... তখন সেই নিউরোলজিস্ট বললেন যে এটা immune mediated condition... তিনি এটাকে আমার road accident এর সাথে corelate করে বললেন যে সেই সময় brachial plexus stretching হয়ে chronic inflammation হয়ে হয়ে এমন হয়েছে। তাই তিনি ৩ মাস হাই ডোজ prednisolone দিলেন। কিন্তু কোন উন্নতি হলো না।claw hand হয়ে গেল।
আগস্ট ২০১৭: আবার গেলাম মুম্বাই। ডাক্তার স্টেরয়েড বন্ধ করে দিলেন ট্যাপারিং ডোজ দিয়ে আর বললেন যে এটা যখন স্টেরয়েড এ রেসপন্স করেনি তখন অন্য কিছু তেও রেসপন্স করবে না। হতাশ হয়ে ফিরে আসলাম । ২০-২৫ দিন পর আমার ডান ট্রাইসেপস কাজ করা বন্ধ করে দিল। সেপ্টেম্বর এই আবার গেলাম মুম্বাই । আবার emg করা হলো। ডিজিজ টা আরো প্রগ্রেস করতেছে। এবার রিপোর্ট আসলো c7-c8-c9 affected. তখন সেই নিউরোলজিস্ট অন্যদের সাথে কথা বলে আমাকে IVIG নিতে বললেন। দেশে ফিরে আসলাম।
অক্টোবর,২০১৭: IVIG নেয়ার আগে NINS এ দীন মোহাম্মদ স্যার কে দেখালাম। তিনি মেডিকেল বোর্ড গঠন করে আমাকে দেখলেন। সেখানে উপস্থিত অনেক বড় স্যার সম্মতি দিলেন যে এটা immune mediated condition ই, IVIG ই বেস্ট অপশন। কিন্তু তারা আবার আমার emg করে দেখতে চান। আমি আমার শরীরে সুই ঢুকাতে ঢুকাতে ক্লান্ত। যেখানে লাশ্ট ৫ মাসে ২ বার emg করা হয়ছে সেখান আবার emg!!! তাই আমি মেডিনোভা তে ডা: আনোয়ার উল্লাহ স্যার এর সাথে কথা বললাম। তিনি ও সব দেখে সম্মতি দিলেন যে এটা immune mediated । তবে তিনি বললেন এখন আর কোন টেস্ট করার প্রয়োজন নাই । তিনি তার অবজারভেশন এ IVIG দিতে চাইলেন।IVIG এর loading dose নিলাম। সেই সাথে তিনি আমারে azathioprine r oral methylprednisolone দিলেন ৩ মাস । এর কিছুদিন পর মনে হল আমার triceps এ improvement feel হচ্ছে। তাই পরে আরো ২ বার মেইনটেনেন্স ডোজ নেয়া হলো। triceps এর function 70% improved হলেও কনুই এর নিচে কোন উন্নতি ছিল না।
ফেব্রুয়ারী,২০১৮: আবারো গেলাম মুম্বাই । নিউরোলজিস্ট আমার triceps এ উন্নতি দেখে খুশি হলেন। কিন্তু তিনি বললেন যেহেতু IVIG অনেক দামী তাই তিনি মিথাইলপ্রেডনিসোলন পালস থেরাপী দিয়ে ট্রাই করতে চান। দেশে ফিরে আসলাম। কিন্তু আমার ডান ট্রাইসেপস আবারো দুর্বল হয়ে গেল। methylprednisolone pulse থেরাপী নিয়েও কোন উন্নতি হলো না। কোন উপায় না পেয়ে ইংল্যান্ড এর ভিসা নিলাম ।
এপ্রিল , ২০১৮: ইংল্যান্ডে queens square private consulting room এ Dr Hadi Manji (writter of oxford handbook of neurology) কে দেখালাম। তিনি আমাকে পরীক্ষা করে, হিস্ট্রি শুনে আর সব রিপোর্ট দেখে ধারনা করলেন এটা inflammatory plexopathy ই। কিন্তু steroid , IVIG এগুলাতেও রেসপন্স করে নি মানে inflammation এর কারন টা ভিন্ন কিছু। তাই তিনি পুনরায় সকল টেস্ট করালেন। ANA,ENA , anti ganglioside antibody profile , আরো অনেক পরীক্ষা করালেন যেগুলো আগে কখনো করা হয়নি। সকল রক্তের পরীক্ষার রিপোর্ট নরমাল। brachial plexus MRI আর emg report আগের মতই। তবে এিবার Emg তে radial, median and ulner ৩ টা নার্ভ ই এ্যাফেক্টেড আসলো। তিনি তখন আমাকে সবশেষে upper Arm এর MRI করালেন যেটা আগে কোন স্যার করান নাই। আর সেই MRI তেই ধরা পড়লে একটা lesion যেটা brachial plexus এর ৩ টা main branch , axillary artery vein সবকিছু কে entrap করে ফেলছে। প্রমান হলো যে এত দিন যাবৎ সব টাকা ( ২ বার অপারেশন, IVIg নেয়া) জলে গেছে ভুল চিকিৎসার পেছনে।
যাই হোক তার পর whole body pet scan করে দেখা গেল যে lesion টা শরীরে আর কোথাও নেই। open biopsy এর সিদ্ধান্ত নেয়া হলো। কিন্তু ইংল্যান্ডে আমাকে biopsy এর ডেট দিল ২ মাস পর। আর সেখানে অনেক বেশী খরচ। তাই Dr Hadi Manji ও বললেন যে আমি চাইলে আমার দেশ অথবা ইন্ডিয়া থেকে biopsy করাতে পারবো তবে সেটা অবশ্যই কোন Brachial plexus surgeon দিয়ে করাতে হবে।
মে,২০১৮: দেশে ফিরলাম। হঠাৎ আমার সেই shoulder MRI টার কথা মনে পরলো যেটা আমি নিজে নিজে করাইছিলাম। সেই MRI এর film টা দেখে মনে হচ্ছিল ভাগ্যের নির্মম পরিহাস টা আমার সাথেই হলো। ইংল্যান্ডের upper arm এর MRI তে যে lesion চা দেখা গেছে সেটা ১ বছর ৪ মাস আগে করা MRI তেও ছিলও। কিন্তু আমি সেই রিপোর্ট টা বিশ্বাস করছিলাম আর MRI টা কোন স্যার আমাকে advise করেন নাই তাই আমি আর কাওকে সেটা দেখায় ও নাই। আমি তো বুঝি নাই যে এতো বড় lesion থাকলে সেটা radiologist এর চোখে পড়বে না। তাহলে কেন নিচে এত বড় একজন স্যারের স্বাক্ষর!!?? যাই হোক নিজের ভাগ্য কে মেনে নিয়ে ইন্ডিয়া তে গেলাম Biopsy করাতে। মুম্বাই এর সেই hand surgeon brachial plexus deal করেন । তিনি একসময় brachial plexus surgery societyr president ছিলেন। তাই তিনি ই biopsy করলেন। কিন্তু biopsy এর outcome এত খারাপ হবে কেউ ভাবে নি। surgeon বলেলেন তিনি তার জীবনে এমন infiltrating lesion দেখেন নাই যেটা সব nerve আর vessels কে infiltrate করছে। তিনি চেস্টা করেছেন সব টুকু রিমুভ করতে। কিন্তু পারেন নি। কারন 40% lesion involved axillary artery matted with radial nerve । তিনি শুধু biopsy নিয়ে আর ulner ,median nerve graft দিয়েছিলেন। 1st biopsy report আসলো epitheloid hemangio endothelioma। block recheck করায়ে রিপোর্ট আসলো neurofibroma। কিন্তু surgeon সেটা বিশ্বাস করলেন না। কারন তিনি বললেন neurofibroma এর চেহারা এমন হয় তিনি তার জীবনে দেখেন নাই। সবশেষে টাটা মেমরিয়াল থেকে রিচেক করানো হলো। ওরাও বললো এটা epitheliod hemangioendothelioma । এটা এতটাই রেয়ার ,, ১০ লাখে নাকি ১ জনের হয় ।তাই আর দেরী না করে সিদ্ধান্ত নেয়া হল , পুরো টা lesion রিমুভ করা হবে। brachial plexus surgeon, onco surgeon আর vascular surgeon ৩ জন মিলে আজ ট্রাই করবেন আমার জন্য বেস্ট করার। তবে সবথেকে রিস্ক axillary artery graft দেয়া।
আজ পর্যন্ত আমি হার মানি নাই। এভাবেই নিজের সাথে যুদ্ধ করে MBBS পাশ করছি একবারে। যখন ইন্টার্নশীপ করতাম দুপুরে কেবিনে ভর্তি থেকে IVIG নিয়ে , methylprednisolone নিয়ে রাতে ক্যানুলা হাতে নিয়েই এ্যাডমিশন ডিউটি করছি। অসহ্য ব্যাথা নিয়ে পরীক্ষা দিছি, ডিউটি করছি, মানুষের সেবা করছি।এটা তো ছিল আমার গল্পের সারসংক্ষেপ। এতটুকু লেখা পড়ে কখনো বুঝা সম্ভব না যে শেষ কয়েকটা বছর ধরে আমি আর আমার পরিবার কতটা কষ্ট পাচ্ছি। শুধু চাই আজ এই কষ্টের শেষ হোক।
নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। 


Comments

Popular posts from this blog

SDM philosophy

Breaking Barriers in Rural India with Patient Centered Care and Shared Decision Making: Narrative Evidence Dealing with Clinical Complexity Abstract: In the following narrative, the authors delve into two cases, each centered on the management of a patient with a complicated health profile. In the first, the focus lies on the gaps in rural healthcare and the challenges a physician faces in addressing them. The second case focuses on a potential solution for the aforementioned challenges and explores the role of collaborative healthcare, supplemented with technological aids, which can assist in point-of-care solutions. Narrative – 1: The middle aged woman had been transported all the way from North Bengal (1500 km away) by her son with an intravenous bottle of saline to our ECHO room; that was the first time I saw her. She was in a drowsy stupor and her emaciated frame caught my attention, yet, I could not pass over the other patients to see her first. Pat...